দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় আসিফ (১৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (১০ মে) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মফিজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ উপজেলার কোনাবাড়ি গ্রামের লিয়াকত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আসিফ বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় প্রায়ই মহাসড়কের আশপাশে ঘোরাফেরা করতেন। অনেক সময় তাকে সড়কের ডিভাইডারের ওপর দাঁড়িয়ে থাকতেও দেখা যেত। রোববার সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে যমুনা সেতু পশ্চিম থানার ডিউটি অফিসার (এসআই) তপন মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত গাড়ির চাপায় একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কিছুক্ষণ পরেই পরিবার মরদেহ নিয়ে বাড়ি চলে গেছেন।’
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, ‘নিহত ব্যক্তি বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়নি।’
এমএম/কেএম